বারবার, হাজার বার, কোটিবার আমি প্রতিজ্ঞা করি আর জড়াব না এ পাপকাজে। প্রতিটি ভুলের পর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেও অদৃশ্য কোনো কারণে আমি আবারও ঠিক জড়িয়ে যাই, আবারও নতুন করে প্রতিজ্ঞা করি। কিন্তু কেনা আরও অনেকেই তো ফিরে এসেছে, হ্যাঁ-আরও অনেকে এই বিষাক্ত চক্র থেকে ঠিকই ফিরে এসেছে।
আমাদের 'জমিয়ে রাখা হাজারো যুবকের আর্তনাদ' বইটি পড়েই অসংখ্য পাঠক অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে পা বাড়িয়েছেন। তাদের সেই অসংখ্য মেইল আর মেসেজ পেয়ে আপ্লুত হয়ে, রবের শুকরিয়া আদায় করে মনে হিম্মত হলো এ সিরিজের দ্বিতীয় বই লেখার। আশা করি, এ বইটি আপনাকে আরও প্র্যাক্টিসিং মুসলিম করবে এবং আরও জোরদারভাবে ফিরিয়ে আনবে বিষাক্ত এ নীল জগত থেকে।