বর্তমান সময়টা একবিংশ শতাব্দীর তৃতীয় দশক| মানুষ জ্ঞান-বিজ্ঞান ও অর্থনৈতিক উন্নতির শিখরে পৌঁছে গেছে| জীব-জন্তুর শক্তিকে না বলে যান্ত্রিক শক্তিনির্ভর হয়ে পড়েছে| সব দূরত্ব দূর হয়ে সবকিছু মানুষের হাতের মুঠোয় চলে এসেছে| সবকিছু গ্রহণ-বর্জন বা তুলনা করছে বিজ্ঞানের প্রমাণিত সত্যের মাধ্যমে| এবং এও বুঝতে পেরেছে যে, তার জানার যতো আছে তার সামান্যই সে জানতে পেরেছে| ভবিষ্যৎ বিজ্ঞান এসব অজানা সবকিছু জানিয়ে দিবে মর্মেও প্রত্যয় জন্মিয়েছে| আস্থার ক্ষেত্রেও পরীক্ষা-নিরীক্ষার বিজ্ঞানের পাল্লা দিনে দিনে ভারী হচ্ছে| এমনকি বিজ্ঞানের প্রমাণিত সত্যের বিপরীত অনেক ধর্ম বিশ্বাস ও দিনে দিনে মানুষের আস্থা হারাচ্ছে| আস্থা সংকট বড় সংকট| এই সংকটে পড়ে কেবল ক্ষমতাবানরা ক্ষমতা হারান না|