by হেলাল হামাম
গণহত্যা, উচ্ছেদ ও জবরদখলজ্জমোটের ওপর এটাই ইসরাইলের ইতিহাস। জন্মলগ্ন থেকে এই অপরাধ আড়াল করতে জায়নবাদীরা অজস্র প্রোপাগান্ডা ও বানোয়াট বয়ান ছড়িয়েছে। শিল্প, সাহিত্য ও গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে তারা এই মিথ্যাগুলোকেই জনশ্রুতিতে পরিণত করেছে। ফলে ফিলিস্তিনের ওপর চলমান ইহুদি-জায়নবাদী আগ্রাসনকে অনেকেই নিছক ‘দুটি জনগোষ্ঠীর স্বার্থের সংঘাত’ ভেবে ভুল করেন।
হেলাল হামামের এই গ্রন্থটি মূলত সেই মিথ্যার জাল ছিন্ন করার প্রয়াস। এখানে ইহুদি জনগোষ্ঠীর ইতিহাস ও জায়নবাদী চিন্তাধারার পাশাপাশি উঠে এসেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থের বলি হওয়া ফিলিস্তিনের চিত্র। হাগানাহ বা ইরগুনের মতো ইহুদি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চালানো সুপরিকল্পিত হত্যাযজ্ঞ কীভাবে উচ্ছেদের হাতিয়ার হয়েছিল এবং কতিপয় আরব নেতার বিশ্বাসঘাতকতা কীভাবে এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছিলজ্জলেখক তা তুলে ধরেছেন নির্মোহ ও সাবলীল বর্ণনায়।
সত্যের শক্তি তখনই সবচেয়ে বেশি, যখন তা প্রকাশিত ও প্রচারিত হয়। এই বইটি জায়নবাদী প্রোপাগান্ডাগুলোকে নিরেট তথ্যের মাধ্যমে খÊন করে পাঠককে এমন কিছু দালিলিক সত্যের মুখোমুখি করবে, যা সচরাচর আমাদের প্রথাগত আলাপ কিংবা সোশ্যাল মিডিয়ার চর্চায় উঠে আসে না।
| বইয়ের নাম | জায়নবাদী বন্দোবস্ত ও বেদখল ফিলিস্তিন |
| লেখক | হেলাল হামাম |
| প্রকাশনী | ঐতিহ্য |
| ভাষা | বাংলা |
| বিভাগ | History: Military & War |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।