জাহাজডুবিতে নিখোঁজ হওয়ার পর দূর্ভাগ্যক্রমে অজানা এক দ্বীপে এসে পৌঁছায় প্রেনডিক। আপাতদৃষ্টিতে স্বাভাবিক এই দ্বীপটার কোথায় যেন একটা খটকা। ধীরে ধীরে অবিশ্বাস্য কিছু বিষয় সামনে আসতে শুরু করে। কে এই ডক্টর ম্যোরো? কী চলছে এখানে? দ্বীপের অধিবাসীদের ভেতর কোন রহস্যময় অন্ধকার লুকিয়ে আছে? ম্যোরোর অপ্রাকৃত সৃষ্টি এবং দ্বীপের অদ্ভুত নিয়ম-কানুনের মাঝে সে বন্দি হয়ে যায়; উপলব্ধি করতে শুরু করে,বিজ্ঞান ও নৈতিকতার সীমা অতিক্রম করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। বইটি কেবল এক রোমাঞ্চকর বৈজ্ঞানিক কল্পকাহিনিই নয়,এ এক অবিস্মরণীয় যাত্রা যা আমাদেরকে যন্ত্রণা ও নির্মমতা,নীতিবোধ,প্রকৃতির ওপর মানুষের হস্তক্ষেপ,বিজ্ঞানের সীমাবদ্ধতা এবং মানব মনে ট্রমার প্রভাব সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে।
| বইয়ের নাম | দি আইল্যান্ড অব ডক্টর ম্যোরো - (নীল প্রচ্ছদ) |
| লেখক | এইচ. জি. ওয়েলস |
| প্রকাশনী | বেনজিন প্রকাশন |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | Rhsj, Goয়Enda, Bhoutik, Mith, Thrilar, O Ojadbhenchar: Onubad O Ingreji |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।