১৯৪৭ সালের দেশভাগ ভারতীয়দের জন্য ছিল এক মহা দুর্যোগ। এ দুর্যোগ সৃষ্টির নায়ক ছিলেন জিন্না, মুসলিম লীগ ও কংগ্রেসের হিন্দুত্ববাদী নেতারা।
কংগ্রেস এই ট্র্যাজেডি সৃষ্টির নেপথ্যে কখনো সচেতন আবার কখনো অবচেতন মনে সক্রিয় ছিল।
দেশভাগ ছিল হিন্দু-মুসলমানের চিরবৈরিতার স্থায়ীরূপ দেওয়ার এক আত্মঘাতী সিদ্ধান্ত।