"আপনি কোন জেলায় বসবাস করেন?" কেউ যদি এর উত্তরে বলে "আমি বাংলাদেশে বসবাস করি", তাহলে বুঝতে হবে সে মানচিত্রে নিজের সঠিক অবস্থানটুকু এখনো বুঝে উঠতে পারেনি। ঠিক একইভাবে, "আমার আক্বীদাহ হলো ইসলাম" কিংবা "আমি শুধুই মুসলিম, আমাকে দলে ভাগ করবেন না" এই আবেগগুলো সরল মনের আন্তরিক অনুভূতি, তবে বিষয়গুলো নিয়ে এখনো ভাবা হয়ে ওঠেনি। বাংলাদেশের মানচিত্রে যেমন ৬৪টি জেলা আছে, দুর্ভাগ্যজনকভাবে ইসলামের ভিতরেও কিছু মানুষ বিভিন্ন মত ও পথ তৈরি করে নিয়েছে। রাসূল ﷺ-এর যুগে "আমি শুধুই মুসলিম" পরিচয়টা যথেষ্ট ছিল, কিন্তু প্রায় দেড় হাজার বছর পরে এই ফিতনাপূর্ণ শেষ জমানায় এসে নিজের অবস্থান চেনাটা এখন আর শুধু জ্ঞানের বিষয় নয়, বরং প্রতিটি মুসলিমের দায়িত্ব। সহীহ আক্বীদাহ চেনা, শিরক-বিদআত থেকে সচেতন থাকা এবং রাসূলের প্রকৃত অনুসরণের পথে দৃঢ় থাকা, এই যাত্রাটাই এই বইয়ের মূল আলোচনা, আর এই পথে আপনিও একজন সঙ্গী।"
আমাদেরকে সরল পথ দেখান। পথের হিদায়াত দিন।
তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদেরকে নিয়ামত দিয়েছেন।যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও হয়নি।
(সূরা ফাতিহা ৬-৭)
| বইয়ের নাম | ডিভাইন ইন্ডিকেটর |
| লেখক | হোসাইন মুহাম্মদ ফরহাদ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 316 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | Islamic Research |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।