চিন্তাই করা যায় না মাসে অন্তত দু'তিন বার ঢাকা পাবনা যাতায়াত কিন্তু গাবতলীতে বাস থামার পর এত সহজে ইস্কাটনে যাওয়ার অটোরিক্সা পাওয়া এই প্রথম। তা-ও আবার বেশি ভাড়া হাঁকা নেই- মিটারে যা ওঠে তাতেই সই। হতে পারে থ্রি-হুইলারটা ওদিককার, খেপ নিয়ে গ্যারেজে গাড়ি জমা দেবে। হতে পারে অটোরিক্সা ড্রাইভার নতুন এই পেশায়, এখনো ধান্ধাবাজি ঠিকমত রপ্ত করেনি। হতে পারে ড্রাইভার ভাল লোক- নিয়ম মেনে চলে।