বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
মিতুর শরীরটা ভাল যাচ্ছে না। সর্দি-কাশিটা আবার বেড়েছে। তারপরও ভোরবেলায় এই ঠান্ডার মধ্যে দিঘির পাড়ে এল। আজ হাঁটতে ইচ্ছে করছে না। দিঘির পূর্ব পাড়ে তাকিয়ে দেখল বসার জায়গাটা খালি। তারমানে শুভ আজ আসেনি। খানিকটা সময় গায়ে মাথায় চাদর মুড়ি দিয়ে খামাখাই বসে রইল। সম্ভবতঃ বেশি শীতের কারণে লোকজনের সংখ্যা কম। একটু পর মিতু বাসায় ফিরে গেল।