এই বইটি কিশোর-কিশোরীদের জন্য তৈরি একটি সহজ ও প্রায়োগিক সফট স্কিলস গাইড। এখানে ব্যক্তিত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি, কার্যকর যোগাযোগ এবং ইমোশনাল ইন্টেলিজেন্স শেখার জন্য বাস্তব উদাহরণ, অনুশীলন ও টিপস দেওয়া হয়েছে। বইটি তরুণদের নিজেদের শক্তি চিনতে, ইতিবাচক মনোভাব গড়ে তুলতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।
বাংলা ভাষায় বিভিন্ন লেখকের সফট স্কিলস বিষয়ক কিছু বই আগে থেকেই রয়েছে। তবে বাংলাদেশে কিশোর-কিশোরীদের প্রয়োজন ও মানসিকতা বিবেচনায় বিশেষভাবে লেখা এটিই প্রথম সফট স্কিলস বই । বইটির কভার এবং সব ছবিই লেখক নিজেই ডিজাইন করেছেন।