রুমি শুধুমাত্র একজন কবি ছিলেন না, বরং তাকে ফার্সি ভাষার সর্বশ্রেষ্ঠ সুফি অতীন্দ্রিয়বাদী ও সাধক হিসেবে গণ্য করা হয়। তার আধ্যাত্মিক কবিতা, বিশেষ করে 'মাসনভি-ই-মানভি', সারা পৃথিবীর মানুষকে প্রভাবিত করেছে।
আমি একজন সাধারণ মানুষ, এই মহান সাধকের লেখা ভাষান্তর করার দুঃসাহস দেখিয়েছি। যদি আমার লেখায় কোনো ভুল-ভ্রান্তি হয়ে থাকে, তবে পাঠকরা যেন তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর কোন অমার্জনীয় ভুল কারো চোখে পড়লে, দয়া করে তা জানাবেন।