স্টপ। স্বা-গত-স্টপ।
লেফট টার্ণ। লেইফ টা-আ-র্ণ! চৌহানের চিৎকার: এই রে-সর্বনাশ! দে-দৌড়- থার্ড সায়েন্স বিল্ডিংয়ের আড়ালে আমরা তিনজন চুপচাপ দাঁড়াই। বোমা-গুলি- ককটেল, ইঁট-পাটকেলের বৃষ্টি; পুলিশ-হুঁইসল গালাগাল। রিভলবারের ট্রিগারে আমার আঙুল। সঙ্গী দুজনের হাতে দুটি নেপালী চাকু।
ফায়ার! ফায়ার!
ওহ্ শীট।
বীভৎস এক জ্বালাও পোড়াও দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সেদিন যুদ্ধক্ষেত্র। — সরকার সমর্থিত ছাত্র সংগঠন আর পুলিশ একপক্ষ-অন্যপক্ষ আমরা সরকার বিরোধীরা। ভয়াবহ যুদ্ধ।
ফলাফল?
রক্ত আর মৃত্যু।
তারপর?
ব সিন্ডিকেটের জরুরী মিটিং। ক্যাম্পাস বন্ধ। হল ভ্যাকান্ট।