আমীরুল মু'মিনীন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন-আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি, প্রত্যেক কাজের ফলাফল তার নিয়্যত অনুযায়ী হয়ে থাকে। যে ব্যক্তি যে নিয়্যতে কাজ করবে সে তা-ই পাবে। সুতরাং যার হিজরত মহান আল্লাহ তা'আলা ও তাঁর রাসূলের সন্তুষ্টির জন্য হয়েছে। তার সে হিজরত (নিয়তের করণে) মহান আল্লাহ এবং তদীয় রাসূল (সাঃ)-এর সন্তুষ্টির জন্যেই হয়েছে বলে গণ্য হবে। আর যার হিজরত দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্যে হয়, তবে তার হিজরত দুনিয়া লাভের উদ্দেশ্যে হয়েছে বলেই গণ্য হবে। অথবা কোন রমণীকে বিবাহের জন্যে যার হিজরত করে, তবে তার হিজরত রমণীকে পাওয়ার উদ্দেশ্যে হয়েছে বলেই গণ্য হবে। (বোখারী ও মুসলিম শরীফ)