‘দৃষ্টিকোণে দর্পণ’ বইয়ের উদ্দেশ্যে মানবিক দৃষ্টিভঙ্গিতে কোনো একটি বিষয় অবলোকন করানো। পাঠক হৃদয়ের চিন্তাকে একপাক্ষিক গণ্ডিতে আবদ্ধ না করে প্রসারিত করা। রাষ্ট্র থেকে শুরু করে সমাজ, এমনকি ব্যক্তির ছোট ছোট অনুভূতির গুরুত্ব তুলে ধরা।
তবুও কেউ কোনো লেখায় নিজের মধ্যে মিল খুঁজে ফেলে সেটা কাকতলীয়ভাবেই হয়েছে ধরে নিতে দ্বিধা করবেন না। আমিও মানুষ। আমার লেখাকে আমার জীবনের সাথে তুলনা করাটা বোকামি হবে। লেখালেখি আর লেখক জীবন স্বতন্ত্র। পাঠক হৃদয়ের চিন্তাচেতনা ও অনুভূতিতে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। বরং কোনো একটি বিষয় নতুন দৃষ্টিকোণে চিন্তা করানোর স্পৃহা জাগানোই এই বইয়ের লক্ষ্য।