হাদীসের ভাষায় দোয়া হল ইবাদতের মগজ। দোয়া আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার এক মহান মাধ্যম। কিন্তু আজ পুঁজিবাদী সমাজব্যবস্থা আমাদের ভুলিয়ে দিয়েছে দোয়ার সেই মাহাত্ম্য। তাই আমরা হন্যে হয়ে ছুটছি আসবাবের দিকে। বক্ষমান এই গ্রন্থে লেখক আমাদের বস্তুবাদের নর্দমা থেকে আল্লাহর দিকে আহ্বানের প্রয়াস চালিয়েছেন।
‘দোয়া কবুলের অনুপম বাস্তবতা’ গ্রন্থে বর্ণিত ঘটনাগুলোর অধিকাংশই লেখকের নিজস্ব জীবনের বাস্তব অভিজ্ঞতা। সাথে যুক্ত হয়েছে অন্যদের জীবনের কিছু ঘটনাও–যার সবগুলোই বাস্তব, তা যেন প্রমাণ করে দেয়–তার সাথে যা ঘটেছে, তেমনি অতীতেও আমাদের আকাবির-আসলাফদের জীবনে ঘটে গেছে। দোয়া কবুলের এই বাস্তবতা কোনো একক ব্যক্তির অভিজ্ঞতা নয়, বরং যুগ যুগ ধরে প্রমাণিত এক চিরন্তন সত্য।
ঘটনা বর্ণনার ফাঁকে ফাঁকে লেখক তুলে ধরেছেন এমন কিছু আমল ও দোয়ার পদ্ধতি, যা অনুসরণ করে অসংখ্য মানুষ জীবনে বরকত লাভ করেছেন। খোঁজে পেয়েছেন জীবন সমস্যার সঠিক সমাধান।
সন্তানহীনতায় পেরেশান মা-বাবা, কন্যার বিয়ে নিয়ে হতাশ অভিভাবক, কর্মহীন যুবক, কিংবা ঋণের বোঝায় দিশেহারা মানুষ, লেখকের বাতলে দেওয়া এই আমল অনুসরণ করে তাদের প্রত্যেকের জীবনের মোড় ঘুরে গেছে সম্পূর্ণরূপে। উন্মোচিত হয়েছে সান্ত্বনার শাহী পথ।
প্রিয় পাঠক, আপনিও হতে পারেন তাদের মত সৌভাগ্যবানদের একজন। বইয়ের পাতা উল্টে দেখুন, ভেতরে অপেক্ষা করছে আপনার জীবন বদলে দেওয়ার এক পরীক্ষিত পথনির্দেশ।