“জীবন্ত শহীদের গল্প” একটি মননশীল গল্পগ্রন্থ, যেখানে সাহাবী ও তাবেয়ীদের জীবন থেকে নেওয়া শিক্ষণীয় ঘটনাবলি এবং আধুনিক যুগের বাস্তব জীবনের অভিজ্ঞতা মিলিত হয়েছে এক সুসংবদ্ধ বিন্যাসে। গ্রন্থটিতে মোট ৬৮ টি গল্পের মাধ্যমে ইমান, তাকওয়া, ধৈর্য, তওবা, সততা, বিনয়, ধর্মীয় চেতনা, সাহসিকতা ও আত্মত্যাগের বাস্তব রূপ তুলে ধরা হয়েছে। এই গল্পগুলো কেবল অতীতের স্মৃতিচারণ নয়; বরং বর্তমান জীবনের সংকট, নৈতিক দ্বন্দ্ব ও আত্মিক অবক্ষয়ের প্রেক্ষাপটে পাঠককে চিন্তা করতে শেখায়। ট্র্যাজেডি ও সংগ্রামের মধ্য দিয়ে হালাল বিনোদনের সীমারেখা বজায় রেখে জীবনঘনিষ্ঠ কাহিনিগুলো পাঠককে আত্মসমালোচনার সুযোগ করে দেয়। যাঁরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চান, ইমানকে জীবনের কেন্দ্রে স্থাপন করতে চান এবং গল্পের মাধ্যমে জীবনবোধকে গভীর করতে চান, তাঁদের জন্য-ই এই গ্রন্থ। “জীবন্ত শহীদের গল্প” নীরব ত্যাগ, দৃঢ় বিশ্বাস ও আল্লাহভীরু মানুষের জন্য অনুপ্রেরণামূলক দলিল।