রাত এগারোটা ঊনষাট মিনিট।
বাউলা বাতাসে উড়ছে জানালার পর্দা। মনের মধ্যে ঝড় উঠেছে তোমাকে পাওয়ার আশায়। কিন্তু তুমি তো অনেক দূরে। আমার মনের আকাশের বাইরে তোমার অবস্থান। না পাই তোমার হাতের স্পর্শ, না পাই তোমার মনের উষ্ণ আলিঙ্গন। কোথায় তুমি? তুমি কি আকাশের বাইরে আমার অপেক্ষায় অবস্থামান অন্য কোনো পৃথিবীতে?
না-কি তুমিও তাকিয়ে খুঁজছো আমায়? তোমার মনের আকাশের বাইরে। তুমি চাইলে আমার আর তোমার মনের আকাশ এক হয়ে যেতে পারে। কখন সেটি বুঝবে তুমি? কখন সেটি চাইবে তুমি? কথাগুলো নিজের মনকে বলে নিজেই হো হো করে হেসে উঠল। তারপর মুখ চেপে ধরে সেই হাসি থামিয়ে নিজেকেই নিজে বলল, কী সব আজেবাজে কথা মাথায় ঘোরে আমার? কী লাভ এসব ভেবে? শুধু শুধু নিজেকে প্রশ্নোত্তরের চক্রে ফেলা।