যতটুকু প্রেম আছে ভেতরে
ততটুকু যদি তোমাকে দিয়ে দিই-
তবে আমি হয়ে যাবো অপ্রেম
ভেতরে বয়ে যাবো সাহারা মরুভূমি।
তারপর বলো কি দেবো তোমাকে
কি দিয়ে পূর্ণ করবো, পূর্ণতায় ভরাবো
সমুদ্র যেমন জলে জোয়ারে,
চাঁদ যেমন আলোয়, ভাঙনে
কি দিলে এতোটা পূর্ণ হবে তুমি!
যতটুকু আদর আছে ভেতরে
ততোটুকু যদি তোমাকে দিয়ে দিই-
তবে আমি হয়ে যাব অবহেলা
ভেতরে বয়ে যাব বেলা নয় অবেলা।
তারপর বলো কি দেবো তোমাকে
কি দিয়ে রাখবো তোমার মন আমার মনে,
কি দিয়ে মাখবো তোমাকে গোপনে
মুক্তো যেমন শুক্তির বুকে
কি করে আমাতে তুমি করবে এমন খেলা।
| বইয়ের নাম | ডুববো বলে ডুবছি জলে |
| লেখক | আরিফ খন্দকার |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।