এ দেশে সবচেয়ে সহজ কাজ হচ্ছে, মেয়েদের ক্ষতি করা কিন্তু এই অতি সহজ কাজটি আমরা করি নি- করবও না কখনো। বলল যুবকেরা।
তাদের গাঁয়ের সুন্দরী এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ থেকে রেহাই পেলো তারা কিন্তু দণ্ডপ্রাপ্ত হয়ে গেল সম্পূর্ণ অন্য কারণে!
কেমন জীবনের দাবিদার ছিলাম, আমরা? — প্রশ্নটা কার/ কাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করল- কেউ বুঝতে পারল না। দণ্ডপ্রাপ্তদের একজন হয়তো নিজেদের উদ্দেশ্যেই প্রশ্নটা ছুড়ে মেরেছিল! , তাঁর দো সে দেশের রাজা ঘোষণা করেছেন যে, তাঁর দেশে কোন অশিক্ষিত লোক থাকবে না। ,
তাঁর দেশে প্রজাদের কাছে, রাজার এই ঘোষণার অর্থ পরিষ্কার হয়ে ওঠে না। প্রজারা জানতে চায়, দেশে কোনো অশিক্ষিত লোক থাকবে না নাকি অশিক্ষিত লোককে থাকতে দেয়া হবে না?