একটি মায়ের একটি সন্তান ছিলো সেই মা সন্তানকে রেখে মারা গেলো। সেই ছেলেটি অনেক দুঃখ কষ্ট করে বড় হলো। হঠাৎ করে ছেলেটি বাবা বিয়ে করলো। তখন তা দেখে ছেলেটি মনে মনে ভাবলো যে আমার মা নেই বলে, এখন আবার আমার নতুন মা হবে। সে মা হয়ে এই ঘরে আসলে তখন আমাদের সংসারটা সুখী হবে। তা আর হলো না বাবার দিকে তাকালে মনে হয় বাবা আমাকে ভুলে যাবে। মনে মনে বলি বাবা তুমি আমাকে ভুলে যেও না।