দুঃসাহসী গোয়েন্দা মূলত একটি কিশোর গোয়েন্দা উপন্যাস। সারা, স্বপ্নীল, জিহান, অক্ষর, তিশা, ঝন্টু, ফন্টু একই ক্লাসে পড়ে। সবাই মিলে একটি ক্লাব গঠন করে। তা-ও আবার গোয়েন্দা ক্লাব। এই ক্লাবের কাজই হলো গোয়েন্দাগিরি করা। একসময় দুঃসাহসী গোয়েন্দা ক্লাবের নাম ছড়িয়ে পড়ে চারদিকে। একটার পর একটা রহস্য উন্মোচন করে ওরা। দুঃসাহসী কাজ করতে গিয়ে অনেক সময় চ্যালেঞ্জও নিতে হয় এবং নানারকম বাঁধা আসে। তারপরও থেমে থাকে না। দুঃসাহসী গোয়েন্দা কয়েকজন সাহসী কিশোরের উপাখ্যান। কিশোর বন্ধুরা, এই বইটি তোমাদের নিয়ে যাবে নতুন এক জগতে, যেখানে তোমরা গোয়েন্দাগিরি করতে পারবে, সাহসী হয়ে উঠবে এবং ভালো ভালো কাজ