বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
মটরশুঁটির মতো, পুকুরের সরল জলের মতো বেড়ে ওঠে গ্রামের শৈশব। নগর বরাবরই গ্রামের কাছে বিস্ময়। গ্রামের থাকে ওই বিস্ময় জয় করার তাড়না। সহজ গ্রাম জানে, শহর কঠিন, নগর জটিল। তারপরও নাগরিক শুকনো বাতাস গায়ে মাখতে চায় গ্রাম।
নিজের সঙ্গে, চারপাশে ঘিরে থাকা বুনোফুল, লেজঝোলা পাখির সঙ্গে কখনো কখনো অভিমান তৈরি হয়। সেই অভিমানে নগরে পাড়ি জমাতে চায় গ্রামীণ দস্যি মন। যেমনটা পাড়ি জমিয়েছিল মামুন, মনিরা, কল্যাণ। দুষ্টু শহরে তিন দস্যিকে কেমন দস্যিপনা দেখালো?