লোকে বলে, পৃথিবীতে একই চেহারার সাতজন মানুষ আছে। লোকে তো কত কথাই বলে, সব কথায় কান দিতে নেই।
কিন্তু এক কাকডাকা বিকেলে যদি কেউ হাজির হয়ে আপনাকে প্রস্তাব দেয়, আপনারই মতো দেখতে মৃত একজনের ভূমিকায় কাটাতে হবে কয়েকটা দিন। বিনিময়ে অর্থযোগের হাতছানি।
কী করবেন আপনি? আপনি কী করবেন সেটা এখানে গুরুত্বপূর্ণ না, কারণ এই গল্পটা অভ্রর। সে কিন্তু চলছে গাজীপুরের প্রাচীন সেই বাড়ির উদ্দেশে দ্বিতীয় একজন হয়ে।
আপনিও সঙ্গী হবেন নাকি?
| বইয়ের নাম | দ্বিতীয় অভ্র |
| লেখক | আবুল ফাতাহ |
| প্রকাশনী | নন্দন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।