বিখ্যাত আমেরিকান সাইফাই-হরর লেখক রিচার্ড ম্যাথেসনের ১১’টি ছোটগল্পের সমন্বয় ‘দ্য হলিডে ম্যান এন্ড আদার মিস্ট্রিজ’ গ্রন্থটি। সায়েন্স ফিকশন,হরর আর ফ্যান্টাসিতে মিশে থাকা এই ১১’টি গল্পেই আছে উদ্ভাবনী চিন্তা,গদ্যভাষা আর বিস্ময়কর সব টুইস্ট। প্রতিটি গল্পই শেষ হয়েছে হতভম্ব করে দেবার মতো মোড়ে পাঠককে নিয়ে এসে। কোন গল্পে আছে প্যারালাল ইউনিভার্স থিওরি,কোন গল্পে আছে প্রাচীন মানবের উড়ে আসা,কোন গল্পে আছে হ্যামিলনের এক নতুন বাঁশিওয়ালা,আবার কোন গল্প জট পাকিয়েছে সমাধিসৌধের ভয়ে,তো কোনটি ঘুরেছে অতীত পাপের কেন্দ্রতে।