একের-পর-এক বন্ধুকে মারা যেতে দেখে,সাহায্যের আবেদন জানাল ওকশোর পার্কের ভীত এক অধিবাসী। কেসটা এসে পড়ল নেমলেসের হাতে-জড়িয়ে পড়ল সে জটিল এক ষড়যন্ত্রে! শুরু হলো শিকার… …ওকশোর পার্ক-অ্যাসিস্টেড-লিভিং কমিউনিটির রত্ন বলা চলে মিশিগানের এই প্রতিষ্ঠানটাকে। কী নেই ওখানে? আরাম-আয়েসের সব ব্যবস্থা পাওয়া যায় চাইলেই। কিন্তু সবার অজান্তে,ওখানে আস্তানা গেড়েছে মৃত্যুর দুই দূত। পার্কের অধিবাসীদের অধৈর্য উত্তরাধিকারীদের সন্তুষ্ট করতে,খানিক পারিশ্রমিকের বিনিময়ে অর্থ-কড়ি দ্রুত হাতে আসার ব্যবস্থা করে দেয় তারা! অপরাধীদের দমিয়ে,সুবিচার প্রতিষ্ঠা করতে পারবে কি নেমলেস?