“দ্য থিফ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ যারা পলিকে ছােটবেলায় এতটুকুও কষ্ট দিয়েছে তাদের প্রিয় জিনিস চুরি করে তাদের কঠিন শাস্তি দেয়া পলির চোখে কোন অন্যায় ছিলাে না… সে সত্যের চেয়েও সুন্দর করে মিথ্যা বলতে পারতাে। নিজের কথাগুলাে মুখফুটে বলতে পারতাে না বলেই এটা। ছিল প্রতিশােধের অভিনব কৌশল যা তাকে… যে প্রতিশােধগুলাে তাকে খুব আনন্দ দিয়েছে তাদের মধ্যে রয়েছে জেনি খালা ; ক্লাসের মেয়েবন্ধু ; তার প্রথম বয়ফ্রেন্ড যে কোন কারণ ছাড়া তাকে ছেড়ে চলে গিয়েছিলাে । আর প্লেনে দেখা সে অদ্ভুত রহস্যময় লােকটা ……। প্রচন্ডভাবে অপমানিত ও ভীত হয়ে ওঠার এক পর্যায়ে। পলি ঠিক তাই করলাে যা সে সচরাচর করে থাকে। কিন্তু স্বপ্নেও ভাবেনি প্রতিশােধ নেয়ার এ অদম্য ইচ্ছে একদিন তাকে কী বিপদে ফেলবে …