“দ্য উইজার্ড” বইয়ের শেষ ফ্ল্যাপ থেকে নেয়াঃ অলৌকিক ঘটনার যুগ কি পুরােপুরি গত হয়েছে? নাকি মাটির বুকে দাঁড়িয়ে বিশ্বাসী যদি ঠিকভাবে ডাকতে পারে,তবে বােবা আকাশের কাছ থেকে তার প্রার্থনার শ্রবণযােগ্য উত্তর এখনও আদায় করা সম্ভব? বাইবেলে সর্বশক্তিমান ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন,যারা তার এবং তার কাজের উপর বিশ্বাস রাখবে,তাদের সমস্ত মনােবাঞ্ছা পূর্ণ করবেন তিনি। সেই প্রতিশ্রুতি কি আজও অটুট রয়েছে? যাদের গরজ রয়েছে,তাদেরকে রেভারেণ্ড টমাস ওয়েনের ইতিহাস পড়তে দেয়া গেল । অসাধারণ মানুষ এই রেভারেণ্ড । হাজারাে বাধা-বিপত্তির মুখেও অবিচল থেকে নিজ দায়িত্ব পালন করেছেন। যারা তার এই কাহিনি পড়বেন,যার-যার নিজস্ব বােধ-বুদ্ধি ও বিচার-বিশ্লেষণ ব্যবহার করে উপরের প্রশ্নগুলাের উত্তর খুঁজে নেবেন।