সত্যতা : দ্য প্রায়রি অভ সায়ান-১০৯৯ সালে প্রতিষ্ঠিত ইউরােপীয় গােপন সমাজ-এটি সত্যিকার একটি দৃশ্যমান বাস্তব অর্গানাইজেশন। প্যারিস বিবলিয়ট্যাক ন্যাশনইল ১৯৭৫ সালে লেজ ভসিয়ে সিক্রেটস নামে কিছু পার্চমেন্ট আবিষ্কার করেছিল, তাতে চিহ্নিত করা সম্ভব হয় অসংখ্য প্রায়রি অভ সায়ান সদস্যদের, তাদের মধ্যে আছেন-স্যার আইজ্যাক নিউটন, বতিচেলি, ভিক্টর হিউগাে এবং লিওনার্দো দ্য ভিঞ্চি। অপাস ডেই নামে একদল ভ্যাটিকান ক্ষমতাধর, ক্যাথলিক ধর্মবিশ্বাসের প্রতি গভীরভাবে নিবেদিত একটি সেক্টর, সম্প্রতি বিতর্কিত হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, মস্তিষ্ক ধােলাই এবং করপরাল মর্টিফিকেশন' নামে পরিচিত বিপজ্জনক বিষয় চর্চা করার অভিযােগ ওঠার পর। অপাস ডেই নিউ ইয়র্ক সিটির ২৪৩ নং লেক্সিংটন এভিনিউয়ে তাদের ন্যাশনাল হেডকোয়ার্টার তৈরির জন্য সম্প্রতি ৪৭ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। এই বইয়ে উল্লেখ করা সব শিল্পকর্মের বর্ণনা, আর্কিটেকচার, ডকুমেন্ট এবং গােপন রীতি ও আচার সত্য এবং সঠিক।