আজিব এক বইয়ের খোঁজ পেয়েছে বাহাদুর আর তার বোন আসুদে।
বইটা যেন রহস্যের খনি। তবে সেই রহস্যের জট খুলতে হলে একটা শর্ত মানতে হবে। ঘড়ির কাঁটা ঠিক আটে গিয়ে ঠেকলেই কেবল খোলা যাবে বইটা।
‘দ্য বুক দ্যাট সেভড দ্য ওয়ার্ল্ড’—টানটান উত্তেজনা আর নান্দনিক ইলাস্ট্রেশনে ভরা এক গল্প। মানুষের ভালোবাসা আর ভালো কাজ দিয়েও দুনিয়াকে পাল্টে ফেলার কাহিনি…