“এ জার্নি টু দ্যা সেন্টার অব দ্যা আর্থ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ অতীতের এক বিখ্যাত বিজ্ঞানী আর্নে স্যাকনুইজেম আগ্নেয়গিরি স্নেফেলের জ্বালামুখ দিয়ে নেমে গিয়েছিলেন পৃথিবীর অভ্যন্তরে। যাবার আগে সেই কথা তার হাতে লেখা বইয়ের ভিতরে একটি পার্চমেন্টে লিখে গিয়েছিলেন। সেই পার্চমেন্ট এসে পড়ে প্রফেসর হারজোগের হাতে। তিনি তার ভাতিজা হ্যারি ও গাইড হ্যানসকে নিয়ে ছুটে যান। পাতাল অভিযানে। সেই অভিযানে পদে পদে বিপদ,মৃত্যুর হাতছানি। পাতাল পথের বাঁকে বাঁকে লুকিয়ে আছে রহস্য আর ভয়ংকর সব বিপদ। সব কিছু উপেক্ষা করে পাতালের দিকে ছুটে চলছে তিন অভিযাত্রী। বন্ধুরা,যাবে নাকি তােমরা পাতাল অভিযানে? চলাে তবে বেরিয়ে পড়ি ভয়ংকর রুদ্ধশ্বাস এক অভিযানে।