প্রিয় পাঠক,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনি যখন এই বইয়ের প্রথম পৃষ্ঠা খুলবেন, তখন শুধু একটি গল্প নয়—কিছু অনুভূতি, কিছু শিক্ষা আর কিছু নীরব সত্যের সঙ্গী হবেন। যদি এই বইয়ের কোনো একটি বাক্যও আপনার হৃদয় ছুঁয়ে যায় কিংবা আপনাকে একটি ভালো কাজের অনুপ্রেরণা দেয়, তবে আমার লেখার সার্থকতা সেখানেই। ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন।
— সোনালী ইসলাম