রুপকথা মূলত ছেলে ভুলানো অবাস্তব কল্পিত কাহিনী বা আখ্যায়িকা। যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে নানান রুপক গল্প বা লোককাহিনী শুনে থাকি। নানা-নানি, দাদা-দাদির মুখে আমরা নানান রুপকথার গল্প শুনতে শুনতে বড় হই। রুপকথা যেমন আনন্দ ও কল্পনার রাজ্যে হারিয়ে দেয়। তেমনি শিক্ষণীয় বিষয়বস্তু লুকিয়ে থাকে গল্পের পরতে পরতে। রাজা-রানি, সন্ন্যাসী-ডাইনি, দৈত্য-দানব, জাদুকর, রাক্ষস-খোক্কস, বীর-পালোয়ান, রাজপুত্র-রাজকন্যা এসব হচ্ছে রূপকথার পাত্রপাত্রী। রূপকথায় পাওয়া যায় নানা অলৌকিক ঘটনা।
'এক চুলের রাজপুত্র' রুপকথা নির্ভর একটি উপন্যাস। এই উপন্যাসে রাজা হিরকননের বিয়ের কুড়ি বছর পর, এক পুত্র সন্তানের বাবা হন। কিন্তু রাজপুত্রের পুরো মাথা যেন সোনার প্রলেপ দেওয়া। আর তার মাঝখানে একখানা চুল। যা কোনো ছুরি বা কাঁচি দিয়ে কাটা সম্ভব হচ্ছে না। দিনদিন চুলখানা তারের মতো শক্ত হতে থাকে। রাজমহলের নাপিত ও জ্যোতিষী স্বপ্ন দেখে চুলখানা কাটার ব্যাখ্যা জানালো। রাজা ব্যাখ্যা শুনে চুলখানা কাটার উদ্দেশ্যে রওয়ানা হন। এইভাবে চলতে থাকে 'এক চুলের রাজপুত্র' উপন্যাসের মূল কাহিনি। চলো, পুরো উপন্যাসটি পড়ে দেখি...