আমার যখন ভরা যৌবন, দাড়ি গজায় গজায় ভাব, ঘন ঘন আয়না দেখার বয়স ঠিক তখনই, হ্যাঁ ঠিক সেই সময়টাতেই ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল। সেটাই ১৯৭১ সাল। অতি অন্ধকার সময়। ভালোমন্দ দেখার বয়স তখন নয়। বাঁধা পেলেই দেইখ্যা দিমু ভাবের বারুদে দীপ্ত সময়। মায়ের ভাষায় কথা বলা যাবে না। অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। উর্দু ভাষায় বাতচিত করতে হবে। তাই কি হয়? হয় না। লাখো জনতার সাথে আমিও যোদ্ধা হয়ে গেলাম। রক্তক্ষয়ী যুদ্ধ। 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু' আমাদের যুদ্ধ টনিক। নয় মাসের যুদ্ধে পাক বাহিনী ধরাশায়ী। রাজাকার শয্যাশায়ী। কিন্তু শত্রু-মিত্র সঠিকভাবে চিহ্নিত হলো না। রাজাকার রাজার আসনে বসে থেকে আমাদের ভ্রু- কুটি করে। খোশমেজাজে আমাদের ধমকায়। রাজাকার মুক্তিযোদ্ধার আত্মীয় হয়ে যায়। ভূয়া মুক্তিযোদ্ধার কারখানা উদ্বোধন করা হয়। প্রকৃত মুক্তিযোদ্ধারা অবশিষ্ট হয়ে বোনাস বেঁচে থাকে। এই অবস্থায় স্বাধীন দেশে একজন 'স্বাধীন'
| বইয়ের নাম | এক স্বাধীন তিন রাজাকার |
| লেখক | আলম তালুকদার |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 43 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Children's & Teenage Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।