"একাত্তরে খুলনা : মানবিক বিপর্যয়ের ইতিহাস" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে বিপুল মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযােগ, যৌন নিযাতন, ধর্মান্তর, শরণার্থী সমস্যা প্রভৃতি এই মানবিক বিপর্যয়ের অনুষঙ্গ। এসব বিষয় নিয়ে পদ্ধতিসম্মত গবেষণাগ্রন্থ খুব বেশি নেই। 'একাত্তরে খুলনা' সম্পূর্ণত একটি গবেষণাকর্ম। গ্রন্থটিতে মুক্তিযুদ্ধকালীন খুলনা জেলায় ঘটে যাওয়া গণহত্যা-সহ অন্যান্য মানবতাবিরােধী অপরাধের ঘটনা উপযুক্ত তথ্য-প্রমাণসহ তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ও অ্যাকাডেমিক ভাষ্য চর্চায় আগ্রহীদের জন্য এই গ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ সংযােজন।