“মুক্তিযুদ্ধে সুন্দরবন" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন সশস্ত্র মুক্তিযুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করা। যার ফল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে রয়েছে হাজারাে বিচিত্র কাহিনি। এ সব কাহিনি নিয়ে রচিত হয়েছে অসংখ্য গ্রন্থ। মুক্তিযুদ্ধে সুন্দরবন তেমনি একটি গ্রন্থ। সাধারণভাবে এমন মন্তব্য স্বাভাবিক। কিন্তু মেজর জিয়াউদ্দিনের মুক্তিযুদ্ধে সুন্দরবন কোনাে যুদ্ধ-কাহিনির প্রচলিত বর্ণনা নয়। এতে আছে আরাে কিছু, অন্য কিছু।
সুন্দরবন, তার সৌন্দর্য, তার রহস্য আর উত্তেজনায় ঘেরা মুক্তিযুদ্ধের এক বিচিত্র কাহিনি এই গ্রন্থ। নির্মোহ সত্যসন্ধানী কাহিনি বর্ণনার বর্ণনাকারী লেখক অনন্যধারায় উন্নীত হয়েছেন তার বর্ণনা বিন্যাসে। তার বর্ণনার সারল্য যেকোনাে রােমাঞ্চ-কাহিনিকে হার মানায়। শিহরণ উত্তেজনায় ভরপুর এই কাহিনি বাঙালি জাতির ঐতিহাসিক মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য সংযােজন।