লেখক একজন অরাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতিকর্মী। জন্ম পরাধীন ব্রিটিশ ভারতের ক্রান্তিলগ্নে,শিক্ষালাভ এবং অধ্যাপনার সূচনাপর্ব পূর্ব পাকিস্তানের অবরুদ্ধ পরিবেশে। শিক্ষকতা-জীবনের সিংহভাগ স্বাধীনউত্তর বাংলাদেশে। অবসর জীবন অতিবাহিত করেছেন দেশে এবং বিদেশে। বাংলাদেশের রাহুমুক্তির ক্রমউত্তরণ- ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম প্রত্যক্ষ করেছেন অত্যন্ত অন্তরঙ্গভাবে নির্মোহ দৃষ্টিতে। একাত্তরের নয়টি মাস কয়েকটি নাবালক ভাইবোন ও শিশুপুত্র সমন্বিত বৃহৎ এক পরিবারের গুরুদায়িত্ব মাথায় জীবনের কঠিনতম সময় অতিক্রম করেছেন গ্রামবাংলার পথে প্রান্তরে এবং ভারতে পরবাসে। লেখক নিজেই লিখেছেন,‘আমার এ কথামালা মুক্তিযুদ্ধের ইতিহাস নয়,স্মরণকালের চরমতম দুর্যোগে এক বাস্তুচ্যুত শরণার্থী পরিবারে শঙ্কা-হতাশা আর আশা-নিরাশায় দোলাচলের কাহিনি।’ লেখকের স্মৃতিচারণ পাঠককে নিয়ে যাবে বাঙালির দূরস্মৃত ইতিহাসের গৌরবতম এবং বিষাদতম অধ্যায়ে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে।
| বইয়ের নাম | একাত্তরে পথে প্রান্তরে |
| লেখক | শেখর কুমার সান্যাল |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9847012007044 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 152 |
| সংস্করণ | 1st Published, 2019 |
| বিভাগ | মুক্তিযুদ্ধকালীন ইতিহাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।