এই গল্প রা নামে এক ব্যক্তির।
কৈশোরে সবে পা দিয়েছে। এই সময়ে একদিন তার বাবা তাকে একান্তে ডেকে কিছু কথা বললেন। কথাগুলি এর আগে রায়হান যে না শুনেছে, এমন নয়। তবে একান্তে ছেলেকে ডেকে আনা, বারবার বলা যে তার মতো দুর্ভাগা আর কেউ না, বংশ নিয়ে খানিকটা বক্তৃতা, এসবই সামনে আসছে এমন কোনো ঘটনার আভাস দিচ্ছিল।
মধ্যবয়সী, সুদর্শণ লম্বা দেহধারী ব্যক্তিটি যত তার দুঃখ ও ব্যর্থতার কথা বলে যাচ্ছিলেন, রায়হান, যে পরবর্তী সময়ে কিছুটা বিখ্যাত রেহান হবে, সে তত সংকোচে ও অসহায়ত্বে গুটিয়ে যাচ্ছিল নিজের মধ্যে। অবশ্য মধ্যবয়সী খানের অতিরিক্ত গুরুত্ব দিয়ে বলা কথাগুলি তাকে যোগাচ্ছিল এক ধরনের প্রতিজ্ঞা। সাহসও খুব গোপনে তাকে দখল করে নিচ্ছিল।