মানুষ চলে গেলেও তাদের অনুপস্থিতি থেকে যায়। যেসব কথা বলা হয় না সেসব কথা প্রতিদিন স্মৃতিতে ভেসে আসে। যে ভালোবাসা পূর্ণতা পায় না, সেই ভালোবাসার স্মৃতি আজীবন হৃদয়ের ভেতর বসবাস করে।
‘এখনো তোমার অপেক্ষায়’ বইটা তেমনই অসমাপ্ত গল্পের একটা স্মৃতিচারণ। যার সমাপ্তি সুখের নয়। বইটি তাদের জন্য, যারা কোনো এক নীরব রাতে মনের ভেতর পুরোনো বার্তা খুঁজেছে।
যদি আপনিও কাউকে হারিয়ে ফেলে থাকেন, যদি কোনো অসমাপ্ত অধ্যায় এখনও আপনার বুকের ভেতর শব্দ তোলে, তবে হয়তো এই বইয়ের কবিতায় নিজের ছায়া খুঁজে পাবেন। কারণ কিছু দুঃখ কেবল অনুভব করা যায়— কখনো কাউকে বলা যায় না!
| বইয়ের নাম | এখনো তোমার অপেক্ষায় |
| লেখক | জয় বিশ্বাস |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।