ভাষার কারণে পৃথিবীর কোনো জাতির প্রাণ দিতে হয়নি। একমাত্র বাঙালি জাতি মাতৃভাষা বাংলার জন্য প্রাণ-ত্যাগ করলো, বিশ্বের ইতিহাসে বিরল এই ঘটনা। হাজার বছরের সমৃদ্ধ ভাষা বাংলা, বাঙালি মনের উচ্ছ্বাসে লালন করে আসছে জীবনে-মরণে, সাহিত্যে-সংস্কৃতিতে। সেই ভাষার যখন টুটি চেপে ধরতে চাইল ক্ষমতাসীন সরকার, বাঙালি ন্যায্য অধিকারে তার দাঁতভাঙ্গা জবাব দিলো উনিশ’ বায়ান্ন খ্রিস্টাব্দে। যার নাম- ‘ভাষা আন্দোলন। বাঙালির আত্মত্যাগের মহিমায় মাতৃভাষা বাংলা পেল রাষ্ট্রভাষার অধিকার। তারপর সেই অধিকার ‘৫৪’র বিজয় এনেছে, ‘৬৬’র ছয় দফা দিয়েছে, ‘৬৯’র গণ-অভ্যূত্থান এনেছে, ‘৭০’র নির্বাচনী জয় এনে দিয়েছে, একাত্তরে স্বাধীনতার পতাকা এনেছে। এরপর ’৯৯-এ বিশ্ব মাতৃভাষা দিবস এনে দিয়েছে। বায়ান্ন’র একুশে ফেব্রুয়ারি এখন বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে পৃথিবী জুড়ে।
বইটিতে গাজী হানিফ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যাবতীয় ইতিহাস তুলে আনার চেষ্টা করেছেন। নতুন প্রজন্মের জন্য এই ইতিহাস ভবিষ্যতে চলার পথকে সুগম করবে নিঃসন্দেহে।