‘ভাষা-আন্দোলন-কোষ’ গ্রন্থটি ভাষা-আন্দোলন গবেষণা কেন্দ্র, গৌরীগ্রাম পাবনা’র পরিকল্পনায় রচিত। ভাষা-আন্দোলন বাঙালির জাতীয় জীবনের আলোড়ন সৃষ্টিকারী ঐতিহাসিক ঘটনা। এই আন্দোলনের ফলে পাকিস্তানি ভাবাদর্শের বিপরীতে গড়ে ওঠে বাঙালি জাতীয়তাবাদী চেতনা; যার সূত্র ধরে নানা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বাঙালি লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এ আন্দোলনের দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এ নিয়ে কোনো কোষগ্রন্থ রচিত হয়নি। এই ঐতিহাসিক দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন প্রতিশ্রুতিশীল গবেষক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এম আবদুল আলীম। বৃহৎ কলেবর এ গ্রন্থে ভাষা-আন্দোলনের ঘটনাপ্রবাহ, ভাষাশহিদদের সামগ্রিক পরিচয়, ভাষাসংগ্রামীদের অবদান, ভাষা-আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থান, ঢাকা ও ঢাকার বাইরের ভাষা-আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক দল-সংগঠন ও পত্র-পত্রিকার ভাষা-আন্দোলনে ভূমিকা; অর্থাৎ ভাষা-আন্দোলন ও একুশের চেতনার সঙ্গে সম্পর্কিত যাবতীয় বিষয় এ গ্রন্থে স্থান পেয়েছে। তিন খণ্ডে পরিকল্পিত এ গ্রন্থের প্রথম খণ্ডে স্থান পেয়েছে বাংলা বর্ণমালার অ থেকে ঢ বর্ণ পর্যন্ত ভুক্তিসমূহ। গ্রন্থটি ভাষা-আন্দোলনের ইতিহাসের পূর্ণতা দানে বিশেষভাবে সহায়ক হবে। এ গ্রন্থ ইতিহাসের বোদ্ধা পাঠককে যেমন বস্তুনিষ্ঠ তথ্যের সন্ধান দেবে, তেমনি নতুন প্রজন্মকে দেবে প্রকৃত ইতিহাস জানার সুযোগ।
| বইয়ের নাম | ভাষা-আন্দোলন-কোষ ১ম খণ্ড |
| লেখক | এম আবদুল আলীম |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9789845100298 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 680 |
| সংস্করণ | 1st Published, 2020 |
| বিভাগ | ভাষা আন্দোলনের ইতিহাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।