আপনারা অনেকেই Hamnah নামটা শুনেছেন, তাদের বিশাল সুগন্ধি কালেকশন আর কাঠে তৈরি খুব সুন্দর গিফট বক্সগুলোর জন্যে। Perfumance যেমন শুরু থেকে চেয়েছে সুবাস ব্যবহারকে আপনার প্রতিদিনকার রুটিনে নিয়ে আসতে, তারা আবার চেয়েছে ভিন্ন কিছুঃ উপহার হিসেবে প্রথম চয়েজ যেন থাকে সুগন্ধি, বিভিন্ন ঘ্রাণের আতর! পথ আমাদের আলাদা, তবে উদ্দেশ্য একটাইঃ ছড়িয়ে যাক রাসূলের সুন্নাহ, সবদিকে!
হামনাহ’র সাথে আমরা তাই যৌথ-উদ্যোগে বের করলাম চমৎকার একটি গিফট বক্স, আতরগুলো বাছাই করেছি এই ঈদকে মাথায় রেখেই (দুই প্রতিষ্ঠান রুদ্ধদ্বার বৈঠক করে)! ৭টি অসাধারণ এরাবিয়ান ঘ্রাণের সমন্বয় ঘটেছে বক্সটিতেঃ
মেশকে মদিনা (পারফিউমেন্স ৪.৫মিলি)
অউদ আল বাখুর (হামনাহ ৬মিলি)
ওয়ার্দ ই কাস্তর (পারফিউমেন্স ৪.৫মিলি)
মাস্ক তাহারা (হামনাহ ৬মিলি)
ব্ল্যাক আগরঅউদ (পারফিউমেন্স ৪.৫মিলি)
মাস্ক মাক্কাহ (হামনাহ ৬মিলি)
জান্নাতুল ফেরদৌস (পারফিউমেন্স ৪.৫মিলি)