Combo Pack Item – 1. Escape, 2. Iltija, 3. Jamjam, 4. Polo Blue, 5. Rubab, 6. Simam, 7. Zarf.
1. Escape (এস্কেপ)- এটি আপনার ব্যক্তিত্বকে তুলে ধরতে সহয়ক হবে ইনশাআল্লাহ। মানুষের কথাবার্তা, কাজকর্ম, ব্যবহার্য জিনিসপত্র, এমনকি আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অনুভূত সুঘ্রাণও মানুষের ব্যক্তিত্বের পরিচায়ক হয়ে উঠে। সো জেন্টাল এই Escape (এস্কেপ) আপনার ব্যক্তিত্বকে করে তুলতে পারে আরও আকর্ষণীয়। কর্পোরেট মিটিং বা যে কোনো পার্টিতে চোখ বন্ধ করে Escape (এস্কেপ) ব্যবহার করতে পারবেন। একদম পাক্কা পারফিউমের বিকল্প। তবে হালকা, ফুরফুরে স্বভাবের হওয়ার কারণে গরমের সিজনে এর স্মেলটা একটু কমই পাওয়া যাবে। যারা স্মেল খুব না ছড়িয়ে কেবল নিজেকে ফ্রেশ, ঝরঝরে রাখার জন্য আতর খুঁজছেন এটা মূলত তাদের জন্যই। বলা চলে, যেকোনো বয়স এবং উপলক্ষ্যের জন্য একটি নিখুঁত উপহার। Escape (এস্কেপ) মানেই ব্যাক্তিত্ববান প্রথম পছন্দ।
2. Iltija (ইলতিজা)- বিয়ের স্টেজ যখন অনেক ফুল দিয়ে সাজানো হয় সেখানে একটা মোহময় ঘ্রাণ ঘুরে বেড়ায়। আবেদনময়ী ঘ্রাণে স্বপ্নীল এক আবেশ ছড়িয়ে যায়। ঠিক সেই রকম একটা অবর্ণনীয় নেশাতুর সুবাসে আপনার মনকে পাগল করবে Iltija (ইলতিজা)। মেজাজে এনে দেবে যৌবন। সকলের জন্য হাইলি রিকমান্ডেড।
3. Jamjam (জমজম)- আতরের বিশাল কালেকশন বানানোর একটা শখ যারা পুষে থাকেন, তারা Jamjam (জমজম)-কেও তালিকায় রাখতে পারেন। Jamjam (জমজম) সাদা ফুল, তাজা নোট, জেসমিন এবং বেইজ নোটে কস্তুরীর মিশ্রণে তৈরি একটি হালকা এবং মনোরম সুবাস। হালকা ঘ্রাণে অভ্যস্ত এমন যে কেউই আতরটি ব্যবহার করতে পারেন। আতর মাঝারি ধাঁচের ঘ্রাণ সম্বলিত। খুব ফুরফুরে হালকাও যেমন নয়; তেমনি খুব কড়া আতরও না এটি।
4. Polo Blue (পলো ব্লু)- সাগরের পানির সাথে পলো মিশিয়ে বোতলে ভরা যায় কিনা ভাবছিলাম। পলো খেয়েছেন কখনও? সমুদ্রের নোনতা স্বাদের পানির শীতলতা আর পলো ক্যান্ডির মতো ঝাঁজওয়ালা সতেজতাটা সহজেই আপনারা পেয়ে যাবেন Polo Blue (পলো ব্লু) আতরের বোতলে। অভ্যাসের মতো প্রিয় শত্রু আর কিছু হতে পারে? একবার যে জিনিসটা অভ্যাসে পরিণত হয় সেটা এমন গোয়ারের মতো আষ্টেপিষ্টে ধরে যে সহজে ঝেড়ে ফেলা যায় না। কিছু কর্পোরেট জবওয়ালা আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের দেখি কিছুতেই এ্যালকোহলিক পারফিউমের সঙ্গ ছাড়তে পারে না। আর আমিও হাল ছাড়ার মতো লোক না। গো ধরে বসে থাকি তাদের বুঝিয়েই ছ