প্রকাশকের কথা
বহুধা প্রতিভার অধিকারী বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক ও লেখক সত্যজিৎ রায়কে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কোন প্রয়োজন পড়েনা। তবুও আমরা প্রায় পনের বছর পর তাঁর নতুন বই প্রকাশ করতে গিয়ে তাঁকে আবার স্মরণ শ্রদ্ধাভরে।
বর্তমান গ্রন্থ ‘ফেলুদার অভিযান’ সত্যিকার অর্থে একটি অভিনব গ্রন্থ। সত্যজিৎ রায়ের সৃষ্টি করা যেসব চরিত্র পাঠকের মনে প্রচুর দাগ কেটেছে তাদের মধ্যে একজন ফেলুদা। যেখানে ফেলুদা আছে সেখানে আমরা তোপসেকে আশা করতেই পারি। এদের দু-জন এবং আরো অনেক অনেক চরিত্রের সমাবেশ ঘটিয়ে সত্যজিৎ রায় সৃষ্টি করেছেন তাঁর অনবদ্ধ গোয়েন্দা কাহিনী ‘ফেলুদার অভিযান’। ফেলুদাকে নিয়ে সত্যজিৎ রায়ের আরো লেখা আছে। তবে এগুলো বাছাই।
বাংলাদেশে বইটি প্রথম প্রকাশিত হলো। আশা করি আমাদের প্রকাশিত সত্যজিৎ রায়ের অন্যান্য গ্রন্থের মতো এই গ্রন্থটিও সমাদৃত হবে।
-প্রকাশক