বাংলা কথাসাহিত্যে সমসাময়িক লেখকদের মধ্যে খোন্দকার মাহ্ফুজুল হক অন্যতম। তার লেখায় নিজস্ব ঢঙ, উপস্থাপনায় নান্দনিকতা, ভাষা ও বক্তব্যে প্রাণ—চাঞ্চল্য ও মাধুর্যতা রয়েছে। ‘ফেরারী বসন্ত’ ফেরারী জীবনের নানা বাস্তবতা নিয়ে লেখকের চমকপ্রদ একটি উপন্যাস।
এতে লেখক ফেরারী জীবনের খেয়ালী মনের একটি বাস্তব চিত্রপট চিত্রায়ন করার চেষ্টা করেছেন। বাংলাদেশ কো—অপারেটিভ বুক সোসাইটি লিঃ থেকে ইতিপূর্বে খোন্দকার মাহ্ফুজুল হক—এর সোনাই বিবি, রুপালি বৃষ্টি, খেয়ালী দুপুর, উহারা, টুইনগার্ল, জগুন আলি ও করোনা ভাইরাস এবং মায়া নামে ৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। পাঠক মহলে লেখকের বইয়ের ব্যাপক চাহিদা রয়েছে।