এই উপন্যাস কিংবা উপাখ্যান ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। একটা জনপদের, টোরা পরগণার কাহিনী তিনি বিবৃত করেছেন নির্মোহভাবে। মানুষ নানা ভাবে বেঁচে থাকে। সেই বেঁচে থাকা কখনো নিষ্ঠুর, কখনো আনন্দের। এই আনন্দ, এই নিষ্ঠুরতার মধ্যে মানুষজন পরস্পরকে ভালোবেসে বেঁচে থাকে, কেউ কেউ ভালোবেসে ফতুর হয়ে যায়। এই ফতুর হওয়ার উপাখ্যান লেখক লিখেছেন।