মানুষমাত্রই স্মৃতিকাতর। জীবনের ফেলে আসা দিনগুলোতে সে সদাই ফিরে যেতে চায়। কিন্তু সে এও নিশ্চিত করেই জানে, সে-জীবনে আর ফিরে যাওয়া সম্ভব নয়। তাই সে স্মৃতি হাতড়ে বেড়ায়। স্মৃতি খুঁড়ে তুলে আনে নিজের সুখ-দুঃখের নানা অধ্যায়। তাতেই তার আনন্দ, তাতেই তার সুখ। স্মৃতিকথাকে ব্যক্তিগত বিষয় মনে করা হলেও এর মধ্যে সাধারণত লুকিয়ে থাকে বিধৃত সময়ের অনেক ইতিহাস, সংস্কৃতি, পরিবেশসহ নানা কিছু। একজন সাধারণ মানুষের স্মৃতিচারণ তার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকলেও একজন লেখক তা ছড়িয়ে দিতে পারেন সবার মাঝে। জাহানারা জামান তাঁর স্মৃতিকথাকে পাঠকের সামনে তুলে ধরেছেন উপন্যাসের বর্ণনায়। তাই ফেরারি বসন্তে বকুল পাঠকের কাছে হয়ে উঠবে আরও বেশি উপভোগ্য।
| বইয়ের নাম | ফেরারি বসন্তে বকুল |
| লেখক | জাহানারা জামান |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 176 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Poetry |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।