নদীটা রেখে যাও
মাঝরাত্তিরে ফেরত দেবো।
দেবো ঠোঁট ভেজা ভোর,
বিকেলের নিংড়ানো নয়ন...
রাতের রোপণ... সব।
ফিরে যাবে...
টুকরো টুকরো জোছনায়
ঢলে পড়া রুপালি রং প্রেম।
বিবর্ণ বকুলের বাসি প্রাণ... অস্তাভা।
অপেক্ষার আকাশের উড়ন্ত
গাংচিলের ছায়া পড়বে
বিষণ্ণ নদীর গালে।
| বইয়ের নাম | নদীটা রেখে যাও |
| লেখক | সুমী সিকানদার |
| প্রকাশনী | অন্যপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Poetry |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।