"....ফিলিস্তিন সমস্যার মূলভিত্তি কী? এই সমস্যার মূলভিত্তি হলো বিশ্বের কিছু প্রভাবশালী ইহুদি একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র গঠনের চিন্তা করে এবং ব্রিটিশ সরকার তাদের এই চিন্তাকে কাজে লাগিয়ে নিজেদের সমস্যার সমাধান করার উদ্যোগ নেয়। অবশ্য এর আগে তারা উগান্ডাকে নিজেদের দেশ বানানোর কথাও ভেবেছিল। কিছু সময়ের জন্য তারা লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে যাওয়ার কথাও ভেবেছিল। সে লক্ষ্যে তারা ত্রিপোলির নিয়ন্ত্রণে থাকা ইতালিয়ানদের সাথে কথাও বলেছিল কিন্তু ইতালিয়ানরা ত্রিপোলি দিতে অস্বীকার করে। শেষ পর্যন্ত তারা ব্রিটিশদের সাথে সমঝোতায় আসে। সে সময় মধ্যপ্রাচ্যে ব্রিটিশদের বড় ঔপনিবেশিক লক্ষ্য ছিল। ব্রিটিশরা দেখল যে, এই অঞ্চলে ইহুদিদের আসা তাদের জন্য উপকারী হবে। তাদের পরিকল্পনা ছিল প্রথমে তারা সংখ্যালঘু হিসেবে প্রবেশ করবে, তারপর ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে এবং ফিলিস্তিনের এই সংবেদনশীল জায়গা দখল করবে, এরপর একটা সরকার গঠন করবে এবং ব্রিটেনের মিত্র হিসেবে থেকে মুসলিমদের, বিশেষ করে আরবদের ঐ অঞ্চলে ঐক্যবদ্ধ হতে বাধা দেবে....."
| বইয়ের নাম | ফিলিস্তিন |
| লেখক | আয়াতুল্লাহ সাইয়েদ ইমাম আলী খামেনি |
| প্রকাশনী | মহানগর পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 352 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | ফিলিস্তিনের ইতিহাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।