জীবনের দীর্ঘতার চেয়েও পরিপূর্ণতার প্রয়োজন বেশি। এই বিশ^াসে জীবনের ক্ষুদ্রতম মুহূর্তকেও সার্থক করে তোলার চেষ্টা করে ফ্লোরিনা। মানুষের মৃত্যু তার নিজের হাতে না থাকলেও বেঁচে থাকা প্রতিটি ক্ষণ তার হাতে থাকে। ফ্লোরিনা জীবনকে বিস্তৃত না করে অর্থপূর্ণ করতে চেয়েছে; এটি তারই জীবনালেখ্য।