স্বজন হারা ঘর ছাড়া মায়ের বাঁধন ছেঁড়া এমনি এক মেয়ের নাম "ফুলি টোকাই”। যার খাবার যোগাড় করতে সময় যায় রাস্তায়। ঘুমায় ফুটপাতে আপনজন খোঁজে বেড়ায়। মায়ের মুখ দেখলেও সে চিনে না। সংগীদের খোজেও পায় না। জন্মদাতা পিতা গর্ভধারিণী মাতার নামটিও সে জানে না। এই "ফুলি টোকাই" একদিন পারবে কি তার মায়ের কোলে ফিরে যেতে। এমনি এক টোকাই জীবনের কাহিনী লেখক "ফুলি টোকাই” উপন্যাসে তুলে ধরতে চেষ্টা করেছেন। উপন্যাসটি পড়লে কিছুটা হলেও অনুমান করতে পারবেন মা-বাবা ছাড়া বেড়ে উঠা জীবনটা যে কত হৃদয় বিদারক।