ফুরফুরে মেজাজের গল্পগুলো ফজলুল আলমের চতুর্থ গল্পসংগ্রহ। এতে নতুন অগ্রন্থিত গল্পের সংখ্যাই বেশি, তবে পাঠকের মনোরঞ্জন করা দু'টো গল্প, 'বাঙালির বিলাত বিজয়', এবং 'ফ্রয়েড ও প্রকৃতি' এতে সংযোজিত করা হয়েছে, বারংবার অনেক বিদগ্ধ পাঠককর্তৃক উল্লেখের কারণে।
ফজলুল আলমের নতুন গল্প সমসাময়িকতার
ঊর্ধ্বে, শুধু নর-নারীর নয় মানুষের সাথে প্রকৃতির
সর্বজনীন সম্পর্কও বিধৃত করেছে। তাঁর সূক্ষ্ণ
বিশ্লেষণ, কী ঘটনার, কী চরিত্রের, গতানুগতিক
গল্পের স্টাইল থেকে ব্যতিক্রম। ফর্মুলায় গল্প
লেখা, যেমন পাঠকের অযথা কৌতূহল উদ্রেক
করা, পরিচিত কোনও চরিত্রের আদলে বা জানা
ঘটনার প্রেক্ষিতে গল্প বানিয়ে পাঠককে চমক
দেওয়া সে-রকম ফজলুল আলমের স্টাইল নয়।
সচরাচর আমরা গল্পের মধ্যে যে চেতনায় অভ্যস্থ
সে-ধরনের সামাজিক চেতনা তাঁর গল্পে পুরোপুরি
অনুপস্থিত সে স্থানটি দখল করে আছে তাঁর
কল্পনারাজ্যের বাধাবন্ধনহীন সমাজ ও মুক্তমনা
| বইয়ের নাম | ফুরফুরে মেজাজের গল্পগুলো |
| লেখক | ফজলুল আলম |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 158 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Contemporary Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।